হোম > জাতীয়

ভাটারার আগুনের ঘটনায় ছেলের পর মারা গেলেন বাবা

স্টাফ রিপোর্টার

রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকায় আগুনের ঘটনায় ছেলের মৃত্যুর পর মারা গেলেন বাবা। নিহতের নাম মো. হালিম শেখ (৫০)। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোববার রাতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হালিম শেখের শরীরে ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিম শেখের ছেলে হানিফ শেখ। জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় মারা যান হানিফ শেখ (২৪)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বুধবার (২ জুলাই) রাতে ভাটারা'র পূর্ব নূরের চলা এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হন তারা। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বুধবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ অন্যরা হলেন— নিহত হালিম শেখের স্ত্রী শিউলি বেগম (৪৫) ও হালিমের বোন রহিমা বেগম (৫০)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হালিম শেখের ভাগ্নে সাগর আহমেদ সে সময় জানিয়েছিলেন বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে, দগ্ধ হালিমের ছেলে,হানিফ শেখ রান্নাঘরের ডিম ভাজতে গিয়েছিল। তখন হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে তার লুঙ্গিতে আগুন লেগে যায়।

তার চিৎকারে বাসায় থাকা বাকি (তিনজন) সবাই তাকে রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়। দগ্ধ চার জনের মধ্যে বাবা এবং ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দু'জন কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব