হোম > জাতীয়

সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, যা বললেন প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এই প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত বলেন, মন্ত্রীর প্রদত্ত তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন, যাদের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে ২০১৫ সালে (সর্বশেষ পে স্কেল প্রদানের বছর)। অর্থাৎ গত ১১ বছরে এ খাতে কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই সময়ে মুদ্রাস্ফীতি ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে; যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এ অবস্থায় বিশেষ করে ১ম থেকে ৪র্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠানো হবে কিনা এবং এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী-তা জানতে চান তিনি।

জবাবে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বেতন বৃদ্ধির বিষয়ে কোনো জবাব দেননি। তিনি বলেন, ইতোমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এ বিষয়ে পৃথক নোটিশ দেওয়া হলে বিস্তারিত তথ্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এর বাইরে কিছু নয়।

মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

সেনাবাহিনীর সঙ্গে প্রথমবার বড় পরিসরে অংশ নিচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা

জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১

শাহজালালে ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালেন ৬১ যাত্রী

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

চলতি অর্থবছরেও ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে নগদ সহায়তা

ঢাকাসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল

নিয়োগ প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষর করা জার্সি উপহার দিলেন প্রধানমন্ত্রী, সমর্থকদের ভিড়