হোম > জাতীয়

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ড: টুকু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারী স্বাবলম্বী হলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই স্বাবলম্বী হয়ে ওঠে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করছে।

শুক্রবার টাঙ্গাইল জেলা মহিলা দল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের সম্মানিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। এ বিষয়ে মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কেউ বাদ পড়বেন না, পর্যায়ক্রমে সবাই এ কর্মসূচির আওতায় আসবেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীরা সাধারণত সঞ্চয়ী ও দায়িত্বশীল। পরিবারের কল্যাণ, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য তারা অর্থ যথাযথভাবে ব্যয় করেন। এ কারণে নারীদের হাতে অর্থনৈতিক সক্ষমতা তুলে দেওয়ার উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবার ও সমাজ- উভয়ের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস অতিক্রম করেছে। এরই মধ্যে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। কিন্তু একটি মহল নানা ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করেছে। সেই অর্জন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা দুর্দিনে জনগণের পাশে ছিলেন এবং দেশের জন্য কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে। মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকসি মেহেদী।

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

দেশের ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়নের ওপর নির্ভরশীল: দুলু

দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম

৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া

বাংলাদেশি জাতীয়তাবাদ মানেই সবার সমান অধিকার: ইশরাক

হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী