হোম > জাতীয়

জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য

গাজীপুরে গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন

স্টাফ রিপোটার, গাজীপুর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানি খাতে আমদানি নির্ভর কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সরকার কাজ করছে। এরই মধ্যে সরকার কামতা-২ ও তিতাসের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খনন কাজ শুরু করেছে। এই চারটি কূপের গ্যাস উৎপাদনের মাধ্যমে আগামী বছর জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব।

বুধবার দুপুরে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন করে চারটি কূপের গ্যাস উৎপাদনের মাধ্যমে আগামী বছর জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব। এটি শুরু করতে পারলে যে সমস্ত কারখানা উৎপাদনের জন্য বসে আছে গ্যাসের অভাবে। বসে থাকা কারখানাগুলোকে আমরা যেমন গ্যাস সরবরাহ করতে পারব -যার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। অপরদিকে জ্বালানি আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার উপর যে চাপ তৈরি হচ্ছে সে চাপটাও কমে আসবে। এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণকে এই বার্তায় দিতে চায় আমরা আস্তে আস্তে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে এনে স্বাবলম্বী হব। মূল লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি অতিরিক্ত গ্যাস আমদানি করতে চায় সেক্ষেত্রেও আমাদের অসুবিধা রয়েছে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটি ধারণ ক্ষমতার চেয়ে কম আছে। এই সরকার মাত্র তিন মাস সময় নিয়েছে আমরা তাৎক্ষণিক সমস্যা যেমন সমাধান করছি, আমরা মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সেই বার্তাও আমরা দিতে সক্ষম হচ্ছি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বা সমন্বয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ বা জ্বালানির দাম বাড়বে কি কমবে সেটি বলার অবস্থায় আমরা নেই, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।

আবাসিকে গ্যাস সংযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং পাওয়ার প্ল্যানগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, অর্থাৎ অগ্রাধিকার তালিকায় আমাদের পাওয়ার প্লান্ট এবং শিল্প, এরপর আসবে হাউসের কাস্টমার।

খনন উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক ও প্রজেক্টের পিডি প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন।

এএস

ড. ইউনূসের ওপর হামলাকারীদের গাধার দল বললেন আসিফ নজরুল

শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নির্দেশনা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

স্বচ্ছতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারিতে বদলি-পদায়ন: গণপূর্তমন্ত্রী

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে জার্মান পর্যটককে ফেরত দিল পুলিশ

বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে স্থানান্তার হবে সচিবালয়: গণপূর্তমন্ত্রী

গণহত্যার বিচারে ধীরগতিই আ.লীগকে বিদেশে অপতৎপরতার সাহস জোগাচ্ছে: সাদিক কায়েম

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের ডেঙ্গু বিষয়ে সেমিনার