হোম > জাতীয়

দুই দপ্তরের সচিব রদবদল

স্টাফ রিপোর্টার

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব পদে রদবদল করেছে সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে, ওই বিভাগের সচিব আব্দুন নাসের খানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে এক বছরের চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুন নাসেরের অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির