হোম > জাতীয়

জুলাই আমাদের রেড লাইন, ফুল স্টপ: তাজুল ইসলাম

আমার দেশ অনলাইন

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আমাদের রেড লাইন, ফুল স্টপ।

বুধবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই আমাদের রেড লাইন, জাতির রেড লাইন। ফুল স্টপ।

এর আগে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ফ‍্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরিতে তৎপর। এই লক্ষ‍্যে তারা ড. ইউনূসের সরকারের যাবতীয় কর্মকাণ্ড বিতর্কিত করার নানা অপপ্রয়াসে লিপ্ত। বিপ্লবীরা সোচ্চার থাকুন।

নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ নানা কৌশলে কার্যক্রম চালিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। মূল দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে নতুন করে কমিটি গঠনের তৎপরতা শুরু করা হয়েছে। তারা রাজনীতির মাঠে ফেরার অংশ হিসেবে জনমনে প্রভাব ফেলে এমন কিছু ইস্যু নিয়ে এগোতে চাইছে। ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারকে খাটো করতে আইনি পদক্ষেপও নিচ্ছে তারা। তবে ড. ইউনূসের বিরুদ্ধে যে সংঘবদ্ধ অপপ্রচার, তা এ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, ইস্যুভিত্তিক কর্মসূচিগুলো ক্রমান্বয়ে বর্তমান বিএনপি সরকারবিরোধী রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করবে।

দিয়াবাড়ি হাটে মাইকিং করে চাঁদাবাজি, লক্ষ্য ২০-২৫ কোটি

মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

কোরবানির পশুর হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

পদ্মা ও যমুনা সেতু দিয়ে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে

আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড সিলগালার ঘোষণা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

দেড় কোটি মানুষের ঈদযাত্রা সন্তোষজনক: সড়কমন্ত্রী

ঈদযাত্রায় ২৬ রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি বাড়া আদায়

তৃতীয় নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়