হোম > জাতীয়

সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট চাইতে পারবেন না

গণভোট বিষয়ে জানাল ইসি

স্টাফ রিপোর্টার

গণভোটে সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পক্ষ নিলে গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এটি ‘দণ্ডনীয় অপরাধ’ উল্লেখ করে ভোটকে প্রভাবিত না করার নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টা মূখ্য সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬-এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে— প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না।

কারণ, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। যা গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।

১২ ফেব্রুয়ারি সংসদ ও গণভোট হবে। ইতোমধ্যে ভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারে রয়েছেন।

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

লোডশেডিং কমানোর চেষ্টা করছে সরকার

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

আইপিইউ সেক্রেটারিকে আ.লীগের চিঠি, জবাব দিলেন সংসদ সদস্যরা

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ