হোম > জাতীয়

বিএনপি নিয়ে যে ‘শঙ্কা’ ও পরামর্শ মির্জা গালিবের

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

রাজনৈতিক দলগুলোকে আগেই দলের অভ্যন্তরীণ সংস্কারে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

শনিবার নিজের ফেসবুক পোস্টে সেই কথাই আজ আবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

মির্জা গালিব লিখেছেন, এক. গত ডিসেম্বরে যখন আমি দেশে এসেছিলাম, আজিজুল বারী হেলাল ভাইর সাথে একটা টকশোতে প্রশ্ন তুলেছিলাম যে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কার এর প্রশ্ন কেন তাদের কাছে গুরুত্বপূর্ণ না? আমার পয়েন্ট ছিল, রাষ্ট্রের সংস্কার বনাম নির্বাচন নিয়ে এত উতলা না হয়ে দলের অভ্যন্তরীণ সংস্কারে বেশী মনোযোগ দেয়া উচিত। আজকে বিএনপি যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাইতেছে, সেইটা দলের সংস্কারকে যথাযথ গুরুত্ব না দেয়ারই ফল। সামনে এই রকম ঘটনা আরও ঘটবে।

দুই. আজকে এস এ টিভির একটা টকশোতে আমার সাথে আলোচনায় বিএনপির নিলুফার চোধুরী মনি আপা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছেন। সন্ত্রাস বা চাঁদাবাজির ঘটনায় চিরস্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে একটা সমস্যা হইল, এই সব লোকের একটা সিন্ডিকেট থাকে। এদেরকে পুরোপুরি বহিষ্কার করে দিলে দল দুর্বল হবে। ফেয়ার পয়েন্ট। আমি মনে করি, বিএনপির এখন দলকে দুর্বল করাই কাজ। এই সব চাঁদাবাজ, সন্ত্রাস নির্ভর লিডারশিপ দুর্বল করে গণ মানুষের কাছাকাছি যাওয়াই বেটার স্ট্রাটেজী। পুরাতন আদলে এই প্রজন্মের সাথে রাজনীতি আর চলবে না। যত তারাতারি বিএনপি এই পরিবর্তনের পথে হাঁটবে, তত ভাল করবে। এই পথে হাঁটা বাদে বিএনপির আর কোন বিকল্প নাই।

তিন. কাজ না করে কখনো ফল পাওয়া যায় না। ভাল দল গড়তে হলেও দল নিয়ে কাজ করতে হবে। বইসা থাকলে হবে না। জিয়াউর রহমান মাঠে ঘাটে দৌড়াইয়া, প্রফেশনাল লোকদের একটা গ্রুপকে রাজনীতিতে ধইরা আইনা বিএনপি বানাইছিলেন। ওই জেনারেশান দিয়াই বিএনপি অনেকদিন চলছে। এখন ভাল লোকদের আরেকটা ব্যাচ না নিয়া আনতে পারলে, বিএনপির সামনের দিন ভাল চলবে না। তারেক রহমানের লিডারশীপের পরীক্ষাই হইল এইটা।

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

শ্রম খাতের সমস্যা সমাধানে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে

জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি প্রশাসক

দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু