হোম > জাতীয়

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি

আমার দেশ অনলাইন

বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও সুন্দর মুহূর্তের সাক্ষী হলো জাতীয় সংসদ। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উষ্ণ কোলাকুলি দেশের রাজনীতিতে এক নতুন সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরপরই এই দৃশ্যের অবতারণা হয়। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিকতায় একে অপরকে জড়িয়ে ধরছেন এবং তাদের দুজনের চেহারাই ছিল হাস্যোজ্জ্বল।

জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে জনআকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গঠিত হলেও, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ইস্যুতে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে বেশ ফারাক ও তিক্ততা দৃশ্যমান হয়ে উঠেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উত্তপ্ত এই সময়ে দুই শীর্ষ নেতার এই সৌহার্দ্যপূর্ণ আচরণ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিতবাহী।

শুধু তাই নয়, বৃহস্পতিবার সংসদ অধিবেশন কক্ষের পরিবেশ ছিল এক সৌহার্দ্যের বহিঃপ্রকাশ। ফলাফলের পরপরই বিরোধীদলীয় নেতা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। এর পাশাপাশি, রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

রাজনৈতিক অস্থিরতার বিপরীতে এই সৌহার্দ্যপূর্ণ দৃশ্যগুলো সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের