হোম > জাতীয়

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে জার্মান পর্যটককে ফেরত দিল পুলিশ

আমার দেশ অনলাইন

বাংলাদেশে ভ্রমণে এসে নাটোর রেলস্টেশন থেকে খোয়া যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক ল্যাপটপটি উদ্ধার করে তার হাতে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ওই পর্যটকের হাতে উদ্ধারকৃত ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বিপিএম। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর তিনি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান এবং দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি তার ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে মালামাল দেখতে না পেয়ে তাৎক্ষণিকভাবে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান তিনি। ক্রিল জানান, ওই ল্যাপটপে তার গত ছয় মাসের ভ্রমণ কার্যক্রমসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল।

পর্যটকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম যৌথ অভিযান শুরু করে। টানা প্রচেষ্টার পর গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার ‘নূর ক্লোথিং স্টোর’ থেকে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ল্যাপটপটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান পর্যটক ক্রিল। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও মালামাল উদ্ধার করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন আইজিপি।

পুলিশপ্রধান সংশ্লিষ্ট সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, দেশি-বিদেশি সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখা এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে জনমুখী পুলিশিংয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

ড. ইউনূসের ওপর হামলাকারীদের গাধার দল বললেন আসিফ নজরুল

শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নির্দেশনা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

স্বচ্ছতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারিতে বদলি-পদায়ন: গণপূর্তমন্ত্রী

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে স্থানান্তার হবে সচিবালয়: গণপূর্তমন্ত্রী

গণহত্যার বিচারে ধীরগতিই আ.লীগকে বিদেশে অপতৎপরতার সাহস জোগাচ্ছে: সাদিক কায়েম

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের ডেঙ্গু বিষয়ে সেমিনার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত