হোম > জাতীয়

কিশোর গ্যাং দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে অপ্রতিরোধ্য কিশোর গ্যাং দমনে এবার উপজেলা পর্যায়ে প্রতিরোধ কমিটি করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও থানার অফিসার ইনচার্জকে (ওসি) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কমিটিতে উপজেলার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের শনাক্ত করা, গ্যাংকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ এবং অপরাধের ঘটনায় দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, মারামারি, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও জোরদার করা হয়েছে। কিন্তু আশানুরূপ সুফল মিলছে না। যার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যপরিধি বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা, ছিনতাই, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন উদ্যোগের আওতায় উপজেলা পর্যায়ে অপরাধপ্রবণ কিশোরদের বিষয়ে তথ্য সংগ্রহ, অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে কাউন্সেলিং এবং অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

জুলাই অভ্যুত্থানে শহীদ ৯ সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে বই ‘বিসর্জন’

শাহজালালে ১৫ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা: বিমানমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ

এবার শীতের স্থায়িত্ব কমতে পারে, শঙ্কা আবহাওয়াবিদদের

আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসিদের আদলে শুরু হচ্ছে ইউএনও সম্মেলন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: সালাউদ্দিন টুকু