পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এমন একটি ‘রেইনবো নেশন’-এর স্বপ্ন দেখে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উন্নয়ন অধিকারবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘উন্নয়ন একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। এ অধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।’
জাতিসংঘের ‘উন্নয়নের অধিকারবিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।