হোম > জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে, বিশেষ করে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসাক্ষেত্রে মালয়েশিয়ার অগ্রগতির কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, কম্বোডিয়ার রোগীরা আগে থাইল্যান্ডে যেত।

এখন তারা মালয়েশিয়ায় যায়। কারণ, মালয়েশিয়ায় চিকিৎসার বিভিন্ন খরচ ও ওষুধের দাম নির্ধারিত থাকে এবং তা অন্য দেশের তুলনায় কম।

বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য মালয়েশিয়া একটি ভালো গন্তব্য হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে আগ্রহী বাংলাদেশিরা যেকোনো প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা পেতে পারেন।

মালয়েশিয়ার চিকিৎসাব্যবস্থার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মতো জটিল চিকিৎসার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

সাড়ে ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ জামুকার

গুম প্রতিরোধে ভালো আইন আনার প্রতিশ্রুতি রাখেনি সরকার

রাষ্ট্রপতি নির্বাচন দলীয়করণের বিরুদ্ধে ৫৭ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

উপজেলা হাসপাতালে বিশেষায়িত চক্ষুসেবা চালুর পরিকল্পনা সরকারের

শিল্পের বড় চ্যালেঞ্জ গ্যাস-বিদ্যুতের সংকট: বিকেএমইএ

সারের সংকট নেই, বরং চাহিদার অতিরিক্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান আইসিটিমন্ত্রীর

মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার