হোম > জাতীয়

দিল্লিতে বাংলাদেশের ‘ইলিশ ফেস্ট’ অনুষ্ঠিত

কূটনৈতিক রিপোর্টার

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য উৎসব ‘ইলিশ ফেস্ট’। বাংলাদেশ হাইকমিশন এই উৎসবের আয়োজন করে। বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার দুপুরে নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশিষ্ট ভারতীয় নাগরিকগণ ঢাকা থেকে প্রকাশিত ‘‘A Fish called IIish” শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন।

বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্য রসনার অন্যতম অনুষঙ্গ ইলিশকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব অতিথিদের মধ্যে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তার এক অনন্য আবহ তৈরি করে। অনুষ্ঠানে ইলিশের নানা পদ পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনশৈলীর বৈচিত্র্য তুলে ধরা হয়। অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ গ্রহণের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকা বাঙালীর আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক উপভোগ করেন।

অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক এম. জে. আকবর, সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী ও সমাজচিন্তক সাইদা হামদি, ভারতরে সাবেক রাষ্ট্রদূত রনেন সেন, বিশিষ্ট সমাজিবজ্ঞানী আশিস নন্দীসহ গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজনে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ ও আয়োজনের প্রশংসা করেন। ইলিশ ফেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতহ্যি, সংস্কৃতি ও আতিথিয়তাকে ভারতীয় বন্ধু ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে এ ধরনের আয়োজন বাংলাদেশে ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমকিা রাখবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করনে।

অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, প্রকৃত অর্থে ইলিশ বাংলাদেশের পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইলিশ বাংলাদেশের সমাজ, অর্থনীতির সাথে মিশে আছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে ইলিশ মাছের পাঁচটি অভয়ারণ্য রয়েছে। ইলিশ এর প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে ইলিশ এর সংরক্ষণ ও উৎপাদন ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাড্ডা এমসিএইচ ভাঙচুরে পুলিশের অবহেলা ছিল কি না তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো

প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি, মন্ত্রণালয়ের ব্যাখ্যা

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ দলের দেলাওয়ার

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, যেসব এলাকায় থাকবে শাখা

হামের টিকা নিয়ে আগের সরকারের গাফিলতির কারণে বহু শিশুর প্রাণহানি ঘটেছে