হোম > জাতীয়

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

বুধবার বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরে নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

কিসমত খন্দকারের ভাতিজা রিসাত জানান, গত কয়েকদিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। সকালে ডাক্তার দেখিয়েছেন। বিকেলে রিপোর্ট দেখে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল।

পরিবার সূত্র জানিয়েছে, রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ গোসল সম্পন্ন হবে। বৃহস্পতিবার সকালে তার লাশ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য কিসমত খন্দকারের ইন্তেকালে শোক প্রকাশ করেছে সংগঠনটি। এক শোকবার্তায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

দুই জেলায় নতুন পুলিশ সুপার

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা: ট্রাম্প

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জনসমর্থন না থাকায় নাশকতা করছে আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন