হোম > জাতীয়

মোজো সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে: কাদের গনি চৌধুরী

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, মোজো (মোবাইল সাংবাদিকতা) সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে। সংবাদ প্রবাহকে করেছে সহজ এবং সুলভ।

তিনি বলেন, সময়ের খবর এখন মানুষ সময়ে চায়। সেই চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতার ধারাবাহিক বিবর্তন চলমান। হাতে লেখা সংবাদপত্র থেকে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। এর নবতর রূপ মোবাইল জার্নালিজম (মোজো)। স্মার্ট ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ থেকে সম্পাদনা ও প্রচারের কাজ সবই চলে মোবাইলের মাধ্যমে।

বুধবার সকালে মোজো সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও কনটেন্টের গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী।

কাদের গনি চৌধুরী বলেন, সংবাদ সংগ্রহ, পরিবেশন ও পাঠে মোজো কার্যকর ভূমিকা রাখছে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে মোজো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সুবিধা আছে বলেইতো মানুষ সেদিকে ছুটছে। কারণ সাংবাদিকদের স্মার্ট ফোনটিই এখন অফিস। যেকোনো জায়গা থেকে যে কোন সময় ফোনেই খবর প্রচার সম্ভব।

তিনি বলেন, মোজোকে বলা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। একটি যন্ত্র দিয়ে যিনি ছবি তুলছেন, তিনি আবার ভিডিও করছেন, ভয়েস দিচ্ছেন, এডিট করছেন। তারপর সংবাদ উপযোগী করে পরিবেশন করছেন।

তাই মোজোতে যিনি কাজ করবেন তাকে জানতে হবে-ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি ও প্রয়োগ করা। ভিডিও কনটেন্টের জন্য সেরা অনুশীলন গবেষণা করা। নিত্য নতুন কন্টেন্ট ডিজাইন বা পরিকল্পনা করা। কনটেন্ট উপস্থাপনায় সৃজনশীলতা, সাবলীলতা ও প্রযুক্তিগত দক্ষতা। সবশেষে চমৎকার আন্তঃযোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা।

মোজো সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুতগতির ফলে মোবাইল নেটওয়ার্ক জনপ্রিয় উঠেছে। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তে বার্তা পৌঁছানো যায় এখন মোবাইল ফোনে। বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্বের তথ্যাবলি এখন হাতের মোবাইলে। ফেসবুক, টুইটার, ভাইভার, ম্যাসেঞ্জার, ইনস্ট্রাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমই মোবাইল ব্যবহারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। মোবাইল ভার্সন হয়ে উঠেছে এ সময়ের সব অনলাইন নিউজ পোর্টাল, স্যাটেলাইট টিভি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন নিউজপোর্টাল, অনলাইন টিভি, রেডিওর মতো সংবাদমাধ্যম। আর স্মার্ট ফোনের মাধ্যমে টিভিতে দেখানো যাবে লাইভ শো। তাই মোবাইলে মিলছে গোটা বিশ্বের খবর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জাতীয় কবি সংকল্পে বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। সত্যি বিশ্ব আজ হাতের মুঠোয় বন্দি হয়েছে। পাঠক অভ্যস্ত হয়েছে তার মিনিস্ক্রিনে।

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ, প্রত্যাহার আরিফ-উজ-জামান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক