হোম > জাতীয়

ইসির ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি

বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এক অফিস আদেশে এ বদলি করা হয়। এটা দ্রুত কার্যকর হবে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপপরিচালক রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার শহীদুর রহমান স্বাক্ষরিত জারিকৃত পাঁচটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রশাসনিক কাজে গতি ফেরানোর জন্য রুটিন বদলির অংশ হিসেবে এটা করা হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আব্দুল হালিম খানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক রফিকুল ইসলামকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানকে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব এবং সাধারণ সেবা শাখার উপসচিব সাইফুল ইসলামকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশন) করা হয়েছে।

প্রজ্ঞাপনে ইসি জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক রশিদ মিয়াকে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপপরিচালক এবং এনআইডির উপপরিচালক তকদির আহমেদকে বদলি করে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডির উপপরিচালক করা হয়েছে।

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক