হোম > জাতীয়

জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সোলারের ওপর নির্ভরশীল হবে: প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি সোলারের (সৌরশক্তি) ওপর নির্ভরশীল করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় সংসদ নেতা এই ঘোষণা দেন।

স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি। ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এই জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সোলারের ওপর ডিপেন্ডেন্ট হবে।’

তিনি আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়িত হলে বর্তমান সময়ের জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুগুণ বাড়ানো সম্ভব হবে।

জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার নানাবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান সরকারপ্রধান।

বিদ্যুতের ভৌতিক বিল স্থায়ীভাবে দূর হবে কীভাবে, জানালেন প্রতিমন্ত্রী

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

প্রধানমন্ত্রী আট প্রশ্নের উত্তর দিলেন, সব প্রশ্নই সরকারি দলের, কী বললেন স্পিকার

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক সাইমুম পারভেজ

নাগরিক সেবা সহজ করতে ও রাজস্ব বৃদ্ধিতে ডিএসসিসির সঙ্গে ৫ ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

এক প্রজ্ঞাপনেই বদলে গেল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে জাপানের সহযোগিতা চায় সরকার

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির আরো উন্নতি হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির