হোম > জাতীয়

আশা করছি শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন: শিক্ষা উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সরকার শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে পুরোপুরি আন্তরিক। দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণা করা হয়েছে। আশা করছি এখন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। সেটা আমাদের দিক থেকে চেষ্টা করেছি যথেষ্ট।’

এরআগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তবে বাড়ি ভাড়া ন্যুনতম ২০০০ টাকা বিবেচনায় ১২ শতাংশের বেশি হারে বাড়ি ভাড়া ভাতা পাবে ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারী; ৯ শতাংশের বেশি হারে পাবেন ৭৫ শতাংশ শিক্ষক কর্মচারী; ৮.৭ শতাংশের বেশি হারে পাবেন ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

ভয়াবহ ডেঙ্গু, আরো সাতজনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

কবে চালু হবে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট, জানালেন বিমানমন্ত্রী

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি তুলে ধরলেন আলেমরা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব: প্রেস সচিব

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত