হোম > জাতীয়

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৩৮ এবং হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। এনিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ৫১ জন। সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৭৮৮ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। বাকী ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৭৯ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ১৭ হাজার ৬৪৮ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৪ হাজার ৪৩১ শিশু। আর এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৩৭ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৫২১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং সিলেট বিভাগের একজন রয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৬ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪৯ জন।

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

ঢাকার আবাসন ও নাগরিক সংকট কাটছে না

দ্যা ডিসেন্টের ফ্যাক্ট চেক: ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম?

১৬ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউএন

ফিডের কাঁচামালের দাম বৃদ্ধি, খরচ সামলাতে হিমশিম পোলট্রি খামারিরা

মূল আসামি দ. কোরিয়া, প্রক্সি হয়ে জামিন নিয়ে অবশেষে পুলিশের জালে

দুর্গাপূজায় দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড অন্যতম: সমাজকল্যাণমন্ত্রী

পূজামণ্ডপে গাফিলতি নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু