হোম > জাতীয়

কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না আরো দুজনের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজদের সবার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা পুরুষ বলে জানা গেছে।

কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই স্পটে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানাধীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তারা ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই পর্যটকরা হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন। এর কিছুক্ষণ পর তীব্র ঢেউয়ের তোড়ে তারা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে তিনজনের লাশ উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার করা তিন পর্যটকের লাশ উপকূলের তীরে নিয়ে আসা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি, পরে বিস্তারিত জানানো হবে।

প্রতিমা বিসর্জনকেন্দ্রিক হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বিজয়া দশমীর আয়োজনে সবাই যখন ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ে শহর থেকে কিছুটা দূরে জনমানবহীন হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়েন ওই পাঁচ পর্যটক। পরে তিনজনের লাশ উদ্ধার করা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাকি দুজনের খোঁজ মেলেনি।

রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী

সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রতিমন্ত্রী

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মামুনুল হকের হাতে ‘উত্তরাধিকার’ সংখ্যা তুলে দিল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও লাগবে নিবন্ধন

পর্যটন খাতে অপার সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশ: সাদিক কায়েম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে কিছুই জানানো হয়নি

ইরাক প্রবাসীদের জন্য সুখবর

হাদী হত্যার বিচারে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ