হোম > জাতীয়

সাব-রেজিস্ট্রার পদায়নে সক্ষমতা বিবেচনা করা হবে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ঢাকা জেলার অফিসগুলোতে সাব-রেজিস্ট্রার পদায়নে লটারির মাধ্যমে বদলি করা হলেও কর্মকর্তাদের দক্ষতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় কাজের চাপ বেশি। তাই লটারিতে যেসব কর্মকর্তার নাম উঠবে, তাদের মধ্য থেকে দক্ষ ও বেশি কাজের চাপ সামলাতে সক্ষম কর্মকর্তাদের সংশ্লিষ্ট জায়গায় দেওয়ার চেষ্টা করা হবে।

আইনমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে বর্তমানে ১৩১ জন আছেন এই ক্যাটাগরিতে। তাদের মধ্য থেকে আমরা ১৮ জনকে নিয়ে এসেছি। তাদের মধ্য থেকে দক্ষতার ভিত্তিতে, যে এলাকার কাজের চাপ বেশি, তা সামলাতে পারবেন এমন কর্মকর্তাদের সেখানে দেওয়ার চেষ্টা করব।

তিনি বলেন, দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে কাজের চাপ এক রকম নয়। ঢাকায় কাজের চাপ বেশি হওয়ায় কর্মকর্তাদের সক্ষমতা অনুযায়ী পদায়ন করা প্রয়োজন।

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারির পদ্ধতি ভবিষ্যতে অন্য জায়গাতেও প্রয়োগ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, লটারির মাধ্যমে বদলির এই প্রক্রিয়া একটি শুরু মাত্র। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গাতেও এভাবে সমস্যা সমাধানের পথ বের করা হবে।

তিনি বলেন, কোনো না কোনো জায়গা থেকে আমাদের শুরু করতে হয়। আমরা সেই শুরুটা করলাম। প্রক্রিয়াটি চলমান থাকবে।

একবার ঢাকায় সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করা কোনো কর্মকর্তা লটারির মাধ্যমে আবার ঢাকায় পদায়ন পেলে সেটি বৈষম্য হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যেহেতু প্রক্রিয়াটির কার্যক্রম লটারিভিত্তিক, তাই কাউকে বৈষম্যের শিকার হতে হবে না।

ঢাকায় পদায়ন, লটারিতে বাছাই ১৮ সাব-রেজিস্ট্রার

এলপিজির বিষয়ে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে

শিশুরা ঠিকমতো বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে

সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান গ্রেপ্তার

‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তার রদবদল

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এইচআরডিএসের নিন্দা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আইপিডির আহ্বান

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা