হোম > জাতীয়

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এটিকে অমানুষদের জায়গা ও সিনিয়র মাদরাসা হিসেবে আখ্যায়িত করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং ক্যাম্পাসের পরিবেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে এখন আর কারো ভর্তি হওয়া উচিত নয় এবং এখানে শিক্ষকতা করারও কোনো প্রয়োজন নেই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় শিক্ষা ও মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল। ১৯২৭, ১৯২৮, ১৯২৯ ও ১৯৩০ এর দশকে আবুল হোসেন, কাজী মোতাহের হোসেনসহ মুসলিম সাহিত্য সমাজের লেখক-বুদ্ধিজীবীদের জন্ম দিয়েছিল এই প্রতিষ্ঠান। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের মতো ব্যক্তিত্বদের স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের বর্তমান রূপ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয় একসময় মুক্তচিন্তার কেন্দ্র ছিল, তা আজ বদলে গেছে। ক্যাম্পাসে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবি টাঙানোর প্রসঙ্গ টেনে একে ‘স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা’ হিসেবে মন্তব্য করা হয়।

ফজলুর রহমান বলেন, ‘কিসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত নয়। এটা তো মাদরাসা, এটা একটা সিনিয়র মাদরাসা, অমানুষদের জায়গা হয়েছে এটা। কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?’

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার সামগ্রী জব্দ

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি