হোম > জাতীয়

সেনাবাহিনী প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শনিবার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি ৯ম পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরবর্তীতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, তাদের পরিবারবর্গ এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ