হোম > জাতীয়

কোর্ট মার্শালে দোষী দুই সেনা সদস্যকে ‘চাকরি থেকে বরখাস্ত’ ও ‘এক বছরের কারাদণ্ড’

আমার দেশ অনলাইন

মোটরসাইকেল ব্যবসায়ীকে মারধর ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ডিজিএফআইয়ের দুইজন সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় উভয়কে ‘চাকরি থেকে বরখাস্ত’ ও ‘এক বছরের কারাদণ্ড’ দিয়ে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে ।

আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই সেনা সদস্য হলেন— সার্জেন্ট আল মামুন ও ল্যান্স কর্পোরাল নুরুজ্জামান।

গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এ দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর আগে ২৭ অক্টোবর ডিজিএফআইয়ের এ দুই সদস্যকে নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে ডিজিএফআই সদরদপ্তর। সেনা আইন অনুযায়ী গঠিত তদন্ত আদালতে তাদের বিচার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এ আবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ডিজিএফআইয়ের চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদপুর থানার মামলার অভিযুক্তদের মধ্যে সার্জেন্ট আল মামুন ও সৈনিক নুরুজ্জামান সামরিক বাহিনীর সদস্য এবং বর্তমানে ডিজিএফআইয়ে কর্মরত। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে ‘তদন্ত আদালত’ (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উপস্থিতি একান্ত প্রয়োজন।

ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসক-দালাল চেনা দায়: দুদক চেয়ারম্যান

পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াতের ১৫ দফা দাবি

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, তীব্র নিন্দা জামায়াতের

পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মোংলায় আরো শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

বাংলাদেশের সব রাজনৈতিক দলই চীনের কাছে সমান গুরুত্বপূর্ণ