হোম > জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-নেপাল সহযোগিতা জোরদারের আশাবাদ

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বুধবার বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়ই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় সবুজায়ন সম্প্রসারণ এবং জ্বালানি খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। তিনি পরিবেশ সুরক্ষায় সরকারের উদ্যোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত নেপালের বন ব্যবস্থাপনায় সাফল্য তুলে ধরে জানান, দেশটির প্রায় ৪৫ শতাংশ এলাকা বনভূমি। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-নেপাল সহযোগিতা জোরদারের আশাবাদ প্রকাশ করেন এবং বিমসটেকের আওতায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন), অতিরিক্ত সচিব (উন্নয়ন), পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন উপস্থিত ছিলেন।

উভয়পক্ষ পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একমত পোষণ করেন।

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক