হোম > জাতীয়

কৃষিমন্ত্রীর মা আমেনা বেগমের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

কৃষিমন্ত্রীর মা আমেনা বেগমের জানাজা সম্পন্ন। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে পরানপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এলজিআরডি প্রতিমন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রযুক্তিমন্ত্রীর

ভোলার গ্যাস মূল নেটওয়ার্কে আনতে সাত বছর সময় লাগবে: সংসদে প্রধানমন্ত্রী

১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আধাঘণ্টা ইমিগ্রেশন বন্ধ, শাহজালালে যাত্রীদের দীর্ঘ সারি

রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

প্রবীণ দাতার অধিকার সুরক্ষায় ‘ভোগ-দখল সংরক্ষণসহ দান’

অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন নিয়ে যা বললেন আইনমন্ত্রী