হোম > জাতীয়

ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকেরা

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানসহ বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যরা এ পরিদর্শনে যান।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিগত সরকারের মেয়াদে সংঘটিত বিভিন্ন অমানবিক ঘটনার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিদর্শন দলে রয়েছেন— ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা। আসামিপক্ষের আইনজীবীদেরও এই পরিদর্শনে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে।

শাহজালালে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১,৯৩৩ জন যাত্রী

জলবায়ু অর্থায়ন হতে হবে ঋণের বদলে অনুদানভিত্তিক

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিপীড়ন নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

ঢাকা-নারিতা রুটে ফ্লাইট বাড়াল বিমান

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫

‘জামায়াত সমর্থন না দিলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা’

এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির

জুমার খুতবায় সমাজের নানা অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু