হোম > জাতীয়

দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার: প্রতিমন্ত্রী নুর

স্টাফ রিপোর্টার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে।

আজকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার তার সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করবে। জুলাই গণঅভ্যুত্থানে যেসব জায়গায় সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম রামপুরা এলাকা। বাড্ডা রামপুরায় সর্বস্তরের মানুষ সর্বাত্মকভাবে মাঠে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই আন্দোলনে ছাত্র-জনতা জয়ী হয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আগামীর বাংলাদেশে যেন ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ক্ষমতা পেলে যেন আমরা মানুষের উপর জুলুম না করি সেদিকে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট শুরু দিন থেকেই আমাদের স্মরণীয় করে দিচ্ছে যে আমাদের পাঁচ বছর দেশ চালাতে হবে।

দলের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা চাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছিল। আগামীতে গণঅধিকার পরিষদকে আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ-সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, ফারজানা কিবরিয়া, আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর, ছাত্র-অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

রাজনীতির চেয়েও সাংবাদিকতা কঠিন: মঈন খান