হোম > জাতীয়

বাজেটে জনগণের স্বার্থ রক্ষার আহ্বান গণসংহতি আন্দোলনের

স্টাফ রিপোর্টার

গণসংহতি আন্দোলনের (জিএসএ) ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।

কালো টাকা সাদা করা এবং ঋণখেলাপীদের আরও সুযোগ দেওয়ার পরিবর্তে আসন্ন বাজেটে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘জনবান্ধব বাজেট: ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘এই মাসে বাজেট পাস হওয়ার পর আগামী এক বছর দেশের মানুষের যাবতীয় ব্যয়ভার এই বাজেটের মধ্য দিয়েই বহন করতে হবে। সরকার জনগণের স্বার্থকে কতটা গুরুত্ব দিচ্ছে, তা বোঝা যাবে বাজেট কতটা জনবান্ধব হচ্ছে সেটার মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘কালো টাকা সাদা করা বা ঋণখেলাপীদের আরও সুযোগ দেওয়ার বদলে বাজেটে জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আমরা যদি ঋণগ্রস্ত অর্থনীতি না চাই এবং একটি জনবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চাই, তাহলে প্রগতিশীল করনীতি ছাড়া তা সম্ভব নয়। গরিব মানুষের ওপর করের চাপ না বাড়িয়ে ধনীদের কাছ থেকে কার্যকরভাবে কর আদায়ের ব্যবস্থা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশাহিদা সুলতানা বলেন, “বাজেট হলো রাষ্ট্রের উন্নয়ন দর্শনের প্রতিফলন। বাজেটে কোথায় বরাদ্দ বাড়ছে বা কমছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেই অর্থ কার কাছে যাচ্ছে।

জিএসএর কেন্দ্রীয় সদস্য বেনু আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় দলের পক্ষ থেকে বাজেট ভাবনা তুলে ধরে সূচনা বক্তব্য দেন জিএসএর গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ক সম্পাদক তাহসিন মাহমুদ। সভায় আরও উপস্থিত ছিলেন জিএসএর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূইয়া, শ্রম খাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, প্রমুখ।

চট্টগ্রামে মৌসুমি বায়ু, দেশে বর্ষার আনুষ্ঠানিক সূচনা

সদস্যদের অধিকার রক্ষায় কাজ করবে নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি

‘পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’

পুশইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণার দাবি শিক্ষাবিদদের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ

তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে