হোম > জাতীয়

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস।

সাক্ষাৎকালে আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়ার পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের সুযোগ করে দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য দেশটির বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আইনমন্ত্রী।

সাক্ষাৎকালে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নিঃশ্বাসের ধূসরতা থেকে পরিষ্কার বায়ুর পথে যুবদের ১৫ দফা দাবি

১৪৮ সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষানীতি ও নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মাহ্দী আমিন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি

বারডেমের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

‘নিজেদের চাঁদাবাজির ব্র্যান্ডিং আমার চেয়ে বেশি করেছে বিএনপির লোকেরা’