হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান প্রবাসীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাক্ষাতের অনুমতি চেয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে ছয় দফা দাবি জানিয়েছেন তারা। তবে সাক্ষাৎ না পেলে রেমিট্যান্স শাটডাউনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আরব আমিরাত ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ।

দাবিগুলো হলো- আরব আমিরাতসহ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেমন- সরকারি উদ্যোগে বিনাখরচে বিদেশ পাঠানো, যোগ্যতা অনুযায়ী দেশে চাকরি, উদ্যোক্তা হতে আগ্রহীদের বিনাসুদে ঋণ দেওয়া ও বয়স্ক প্রবাসীদের সরকারি ভাতার আওতায় আনার ব্যবস্থা করা।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ফেরত প্রবাসীদের নো-এন্ট্রি তুলতে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়া, সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দিদের মুক্ত করা, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের জন্য ট্রাস্ট গঠন, জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের তালিকায় কারা নির্যাতিত প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও জুলাই বিপ্লবের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া।

খালেদ সাইফুল্লাহ বলেন, আরব আমিরাত থেকে এখন পর্যন্ত ১৮৯ জন দেশে ফেরত এসেছেন। দেশটিতে এখনও ধরপাকড় চলছে। শিগগিরই আরব আমিরাতে সফরে যাবেন প্রধান উপদেষ্টা। সেই সফরে প্রবাসীদের মামলাসহ নো-এন্ট্রি তুলে নিতে তাকে অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবে স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে রেমিট্যান্স বন্ধসহ নানান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। এজন্য অনেকে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে নামের তালিকা দিয়েছেন তৎকালীন কনসাল জেনারেল অ্যাম্বাসেডর জামাল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ, ফরিদ শাহিন, জাহাঙ্গীর, আমিনুল ইসলাম, সৌদি প্রবাসী মঈন উদ্দিন বাবু প্রমুখ।

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব: প্রেস সচিব

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী