হোম > জাতীয়

কুচক্রীমহল সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার করছে

সংসদে জ্বালানিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

সীমান্ত এলাকা দিয়ে কিছু কুচক্রীমহল জ্বালানি তেল পাচার করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে সোমবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী আরো বলেন, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। জ্বালানির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিয়েছি। এ পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ বাড়িয়েছি।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে দুই লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। সরবরাহ স্বাভাবিক রাখতে এপ্রিলে ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া দেশীয় উৎস থেকে আরো ৩০ হাজার টন পাওয়া যাবে। তাতে আরো দুই মাসের চাহিদা পাওয়া যাবে।

তিনি বলেন, গত বছরের তুলনায় তেল সরবরাহের অস্বাভাবিক ব্যবধান একটি বিষয় পরিস্কার করে দেয়, জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুতের মানসিকতা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আমাদের সরবরাহ ও পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে ও অবৈধ মজুত করে, তাহলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে বাধ্য।

বৈদেশিক সংকটের মধ্যেও সরকারি জ্বালানি তেলের দাম বাড়ায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের ভর্তুকি বহন করছে জনগণের স্বার্থে। জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রয়াসে লক্ষ্য অর্জন সম্ভব। সকলের উচিৎ হবে, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনা, বিদ্যুৎ-জ্বালানির অপচয় রোধ করা।

তিনি বলেন, কোনো বৈশ্বিক সংকটই আমাদের মনোবল ভেঙে দিতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বৈশ্বিক সংকট মোকাবেলা করা সম্ভব।

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন