হোম > জাতীয়

শহীদেরা আছে আমাদের চেতনায়, থাকবে জীবন জুড়ে: তাজুল ইসলাম

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শহীদেরা আছে আমাদের চেতনায়, থাকবে জীবন জুড়ে।

শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চ পরিদর্শনে গিয়েছিলাম আজ..

শহীদেরা আছে আমাদের চেতনায়, থাকবে জীবন জুড়ে।

এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাজুল ইসলাম জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত নতুন বাংলাদেশেকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি লিখেন, ‘জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে।’ শাওনকে উল্লেখ করে তিনি লিখেছেন, দুটো ঘটনার প্রেক্ষিতে এই মহিলা এই স্ট‍্যাটাসটি দিয়েছে তার একটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া। দ্বিতীয়টা হলো একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করা এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেয়া। দুটোই মারাত্মক ফৌজদারী অপরাধ এবং আমলযোগ্য অপরাধ।

মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়ার দৃশ্য বলে প্রচার

সারের দাবিতে বিক্ষোভ: মামলা-গ্রেপ্তারে উদ্বিগ্ন জাতীয় কৃষক শক্তি

পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে: যাত্রী কল্যাণ সমিতি

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি শীর্ষ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র—ভাবতে হবে’

‘পে-স্কেলের চূড়ান্ত গেজেট না হলেও বেতন দ্বিগুণের খবরে বেড়েছে দ্রব্যমূল’

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন