হোম > জাতীয়

গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রীর জানামতে, দেশের কোনো রাজনৈতিক কার্যালয়ে এটিই প্রথম সৌর প্যানেল স্থাপন।

প্রতিমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে ওই কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতার প্যানেল স্থাপন করা হয়েছে। প্যানেলটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থাপিত। নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে। তার মতে, তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে স্থাপন ব্যয় উঠে আসবে। এ উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজ নিজ কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে তিনি আশা করেন।

মানুষের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকার এ খাতে নীতিসহায়তা দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, সেচ পাম্পগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুতে রূপান্তর করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে এবং কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী

সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মামুনুল হকের হাতে ‘উত্তরাধিকার’ সংখ্যা তুলে দিল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও লাগবে নিবন্ধন

পর্যটন খাতে অপার সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশ: সাদিক কায়েম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে কিছুই জানানো হয়নি

কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না আরো দুজনের

ইরাক প্রবাসীদের জন্য সুখবর