হোম > জাতীয়

জ্বালানি তেলের মূল্য কমায় বাস ভাড়া কমানোর দাবি

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফা জ্বালানি তেলের মূল্য কমানোর সংখ্যানুপাতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার বিকালে সংগঠনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়,'বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিমুখী, তাই দেশের বাজারে প্রতিমাসেই জ্বালানি তেলের দাম কমছে।' সরকার কখনো ১ টাকা, কখনো ৩ টাকা হারে মূল্য কমানোর কারণে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গরিমসি করায় দেশের সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য কমানোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে সরকার বাস ভাড়া বাড়ানোর তোয়াক্কা না করেই বাস মালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। ভাড়া কমানোর ক্ষেত্রে তারা নানান অযুহাত খুঁজতে থাকেন। ফলে দেশের গণপরিবহনে সরকারের বেঁধে দেওয়া ভাড়া আর মাঠে আদায়কৃত বাস ভাড়ায় বিরাট ফারাক গড়ে উঠেছে।

অন্যদিকে, সরকারের বাস নির্ধারণ কমিটিতে যাত্রীসাধারণের কোন প্রতিনিধিত্ব না রাখায় দেশের যাত্রীসাধারণ এই ক্ষেত্রে অন্ধকারে থাকেন। বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। একই সাথে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা সচ্ছতার স্বার্থে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও প্রদানের দাবি জানান।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী