হোম > জাতীয়

টেস্ট সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুুপুরে সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি চলছে

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

বিএসএফকে বীরোচিত জবাব বিজিবির

মন্ত্রিসভার আকার বাড়ছে, ঠাঁই পেতে পারেন শরিকরা

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার স্বীকার করে না

বিলুপ্ত করা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে রক্ষা পেলেন গরু ব্যবসায়ী

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন