হোম > জাতীয়

কোনো দেশপ্রেমিক মানুষ আ.লীগ করতে পারে না: আমান আযমী

আমার দেশ অনলাইন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয় বরং একটি কাল্ট বা ‘ধর্ম’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। তিনি বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর মধ্যে মিশে গেছে এবং এটি একটি ফ্যাসিস্ট ডিএনএ।

রোববার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহিল আমান আযমী বলেন, আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা কাল্ট, একটা ধর্ম। এটা ওদের ডিএনএর মধ্যে মিশে গেছে এবং এই ডিএনএ হলো ফ্যাসিস্ট ডিএনএ। এইটা আজকে নতুন নয়। ১৯৬৯ সালে শহীদ মালেককে হত্যা করা হয়েছে, ১৯৭০ সালে আমার বাবাকে হত্যা করার জন্য পল্টন ময়দানে আক্রমণ করা হয়েছে, যেখানে আমার বাবাকে বাঁচাতে গিয়ে দুজন শহীদ হয়েছেন।

নিজের ও পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, আমার তিন জেনারেশন সাফার করছে। আমার বাবা সাফার করেছেন, আমি সারাজীবন সাফার করেছি। আমার সন্তানকে বুয়েটের চতুর্থ বর্ষে পড়া অবস্থায় লেখাপড়া ছাড়তে হয়েছে এবং আমার মেয়েকে এই জালেমদের কারণে বিদেশে পালিয়ে যেতে হয়েছে। যারা এদের পক্ষে কথা বলতে চায়, আমি আমার মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলে যাব।

আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমার কাছে বিষয়টি খুবই পরিষ্কার যে, তিন শ্রেণির মানুষ কখনো আওয়ামী লীগ হতে পারে না—এক. কোনো ভালো মানুষ আওয়ামী লীগ বা এর সমর্থক ও ভোটার হতে পারে না; দুই. কোনো ভালো মুসলমান আওয়ামী লীগের সমর্থক হতে পারে না; এবং তিন. কোনো দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগ করতে পারে না।

বক্তব্যে মূলধারার কিছু গণমাধ্যমের কঠোর সমালোচনা করে আমান আযমী বলেন, গণমাধ্যম মানুষের মনোজগৎ নিয়ন্ত্রণ করে। ফ্যাসিবাদের দোসর কিছু গণমাধ্যম আবার নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে। বড় রাজনৈতিক দলের নেতারা এসব গণমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে হাসিমুখে কথা বলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দেশ ও সংস্কৃতিকে বাঁচাতে ফ্যাসিবাদী গণমাধ্যমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করেছিল আমার বাবার সঙ্গে বৈঠক ও সমর্থনের মাধ্যমে, ২০০১ সালেও জোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল। ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যারা একত্রে ছিলেন, গত আট-নয় মাসে কেন আপনারা তাদের দূরে ঠেলে দিচ্ছেন? এখন ঘরে আগুন লেগে গেছে, নৌকা ফুটো হয়ে গেছে। কে আগুন লাগিয়েছে তা নিয়ে চিৎকার না করে আগে আমাদের সবাইকে মিলে নৌকার ফুটো বন্ধ করতে হবে এবং ঘরের আগুন নেভাতে হবে।

ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআরবির সফটওয়্যার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

আজহারীর মাহফিলে আল্লামা সাঈদীর স্মৃতিচারণ করে আবেগপ্লুত ভূমিমন্ত্রী

শুরু হচ্ছে আযান অলিম্পিয়াড, খোঁজা হবে সেরা মুয়াজ্জিন

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ, প্রকাশ গেজেট

খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও হাসিনার মা’ লেখা ক্যালেন্ডার নিয়ে তোলপাড়