হোম > জাতীয়

ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প

সাংবাদিকদের সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার সীমারেখা উঠে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়।

শনিবার রাজধানীর বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সড়কপথে আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ বাড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাত থেকেই দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনে তেল নেওয়ার কোনো লিমিটেশন থাকবে না এবং তারা প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিতে পারবে।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা মহাসড়কের তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, জ্বালানি সংকটের অজুহাতে কোথাও যাতে ভাড়া বাড়ানো না হয় বা অগ্রিম টিকিট ফেরত না দেওয়া হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে কিছু পরিবহন জ্বালানি সংকটের কথা বলে অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করলেও সরকারের নির্দেশনার পর তা বন্ধ হয়েছে। বিআরটিসির অধীনে চলাচলকারী বাসগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে নির্ধারিত সময় মেনে বাস ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। পরিবহনগুলো শিডিউল অনুযায়ী চলাচল করছে।

সম্ভাব্য যানজটের ঝুঁকিপূর্ণ ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব স্থানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোথাও যানজট সৃষ্টি না হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যেসব স্থানে নির্মাণকাজ চলছিল সেসব স্থান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। এতে অন্তত দুই থেকে তিনটি লেন যান চলাচলের জন্য সচল রাখা হয়েছে এবং যেখানে চার লেন রয়েছে সেখানে সব লেন চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।‎

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

বৃষ্টিতে কমছে গরম, আরও স্বস্তির আভাস

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

শিক্ষায় চীনের মডেল অনুসরণে আগ্রহ বাংলাদেশের: শিক্ষামন্ত্রী

‘সেই কালো ইতিহাসে ফিরতে চাই না’

সংবিধান সংশোধন কমিটিতে না এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে না বিরোধী দল

এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’