হোম > জাতীয়

গোপালগঞ্জে কেন লাশের ময়নাতদন্ত হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

গোপালগঞ্জে নিহতদের লাশের ময়নাতদন্ত করতে না পারার কারণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিহতদের স্বজনরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনরা দেননি।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকজনের লাশের ময়নাতদন্ত হয়েছে। যাদের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজন হলে সেটা এখনো করা যাবে।

উপদেষ্টা বলেন, কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জের ঘটনা লাইভ করেছেন। তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা দেশবাসীকে পুরো ঘটনা সরাসরি দেখার সুযোগ করে দিয়েছেন। যারা ঘটনা সরাসরি দেখেছেন তাদের মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়।

তিনি বলেন, সন্ত্রাসীরা রেহাই পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপ নিচ্ছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির