স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না।
রোববার বেলা ১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে— গণতন্ত্র; বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে যে অভিযোগটি করেছেন; তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) আক্রান্ত হয়েছেন; সেটা আমরা দেখেছি। আমরা একটা প্রাথমিক তদন্ত করেছি, এটা খুবই সংক্ষিপ্ত। এটা আরও বিস্তারিতভাবে করতে হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, হয়তো খুব শিগগিরি মামলা হতে পারে।
এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।