হোম > জাতীয়

দেশের ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়নের ওপর নির্ভরশীল: দুলু

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের দেশ গড়বে। তাই তাদের শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

শুক্রবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধ এবং আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।

সভায় লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক প্রমুখ বক্তৃতা করেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ড: টুকু

দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম

৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া

বাংলাদেশি জাতীয়তাবাদ মানেই সবার সমান অধিকার: ইশরাক