হোম > জাতীয়

শ্রমবাজার খতিয়ে দেখতে মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রণালয়ের চার কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ার শ্রমবাজার অনুসন্ধানে দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) চার কর্মকর্তা। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তাদের এ সফরের অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এ অনুমোদনের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কেয়া দেবনাথ।

সফরকারী দলের নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। দলের অন্য সদস্যরা হলেন—মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং বোয়েসেলের কোম্পানি সচিব (উপসচিব) সাব্বির আহমেদ ও উপমহাব্যবস্থাপক (জ্যেষ্ঠ সহকারী সচিব) নাজমুন নাহার।

সরকারি আদেশ অনুযায়ী, সফরকালে যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী ও উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের যাবতীয় ব্যয় বহন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অন্যদিকে, সাব্বির আহমেদ ও নাজমুন নাহারের সফরসংক্রান্ত সব ব্যয় বহন করবে বোয়েসেল।

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

ই-বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়া না করার অর্থনৈতিক রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ

তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২

শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

এস আলম-বেক্সিমকোর টাকা চুরির শাস্তি জনগণ কেন ভোগ করবে