হোম > জাতীয়

ব্যক্তিগত সুখবিলাসে রাষ্ট্রপতি হামিদ ২৪ কোটি টাকা অপচয় করেন

অভিযোগ দুদকের

বিশেষ প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্যক্তিগত সুখবিলাসের জন্য রাষ্ট্রের ২৪ কোটি টাকা অপচয় করেছেন। এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় নিজের ব্যক্তি মালিকানাধিন বাড়ির সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা অপচয় করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। এ অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, দুদক একটি স্বাধীন সংস্থা। দেশের কারো পদ-পদবী বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় না। অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচনা।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়িটির মালিক সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবন ছেড়ে ওই বাড়িতে গিয়ে ওঠেন। এরআগে তিনি রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ব্যয় করে বাড়িটির আশেপাশে বিভিন্ন ধরনের কাজ করেন। রাষ্ট্রের এ বিপুল পরিমাণ অর্থ অপচয়ের তার হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান