হোম > জাতীয়

দেশের নাগরিকেরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না

প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকেরা দুর্বল হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তাবায়নের কাজ শুরু করেছি।

প্রধানমন্ত্রী বলেন, এমন কিছু মানুষ এখানে একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়া মানুষ যাদের সম্মান করে। জীবনের কঠিন মুহূর্তে যাদের কাছ থেকে মানুষ সঠিক পরামর্শ আশা করে এবং পেয়েও থাকে।

রহমান বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা অর্থনৈতিকভাবে হয়তোবা কিছুটা পিছিয়ে রয়েছে, তাদের জন্য একটি সম্মানি বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান তৈরির মাধ্যমে বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে, একটু ভালোভাবে থাকব—জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সে রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম।

এর আগে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার করে পাবেন। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবায়েত ৩ হাজার টাকা করে পাবেন।

বোয়িংয়ের সঙ্গে ১৪ বিমান কেনার চুক্তি সম্পন্ন

ইতিহাসের কোপাকুপি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করব: প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় নেতার যে প্রস্তাব মেনে নিলেন প্রধানমন্ত্রী

ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে সকল শুল্ক-কর অব্যাহতি

প্রধানমন্ত্রীর চেয়ার আরামদায়ক নয়, তপ্ত আগুনের মতো

চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান: সংসদে জামায়াত আমির

সংসদে শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

দুর্ঘটনায় হতাহত কমাতে বিআরটিএর নির্দেশনা