হোম > জাতীয়

‘চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা নিয়ে নির্দেশনা

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও মূল্যায়নের লক্ষ্যে নিম্নোক্তভাবে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার এই কমিটি প্রকাশ করে। এই প্রতিযোগিতার নির্দেশিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়টি।

কমিটি গঠনের বিষয়ে এক অফিস আদেশে বলা হয়, ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ কার্যকর বাস্তবায়ন ও সঠিক মূল্যায়নের লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে।

মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি কমিটি ৭ সদস্যবিশিষ্ট হবে। প্রয়োজনে এসব কমিটিতে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।

এ অফিস আদেশের বিষয়টি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করবে। বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে। জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটির কাছে পাঠাবে। বিভাগীয় পর্যায়ের কমিটি ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ী ৩ প্রতিষ্ঠানের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে।

বিজয়ীদের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফল মানসম্পন্ন ভিডিও julyforever.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হবে।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের