হোম > জাতীয়

রাতের মধ্যে ফ্লাইট চালুর চেষ্টা চলছে: বিমান উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো।

শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

শেখ বশির উদ্দিন বলেন, আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাইছি। যেন আল্লাহতালা আমাদের এই কাজকে সহজ করে দেন। আমরা পুনরায় যত দ্রুত সম্ভব এয়ারপোর্টকে চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। বিমানবন্দরের চলমান কার্যক্রমকে কীভাবে আমরা চলমান রাখবো, সে ব্যাপারে পদ্ধতিগতভাবে সবাই এখনই বসছি, বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।

উপদেষ্টা বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চাই।

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর