হোম > জাতীয়

ঢাকায় এক সাইফুলের সমর্থকদের উপর আরেক সাইফুলের সমর্থকদের হামলা

স্টাফ রিপোর্টার

ঢাকা-১২ আসনের হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি উত্তাপের মধ্যে বিএনপি সমর্থিত ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীক) সমর্থকদের হামলায় অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তাদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহতদের নাম—আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঘটনার পর ঢামেকে গিয়ে আহতদের খোঁজখবর নেন কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক। ঢামেক হাসপাতালে তিনি বলেন, “ঢাকা-১২ আসনের মগবাজার মীরবাগ এলাকায় মিছিল শেষ করে ফেরার পথে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থিত মাসুমের নেতৃত্বে ৩০–৪০ জন আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি হামলাকারীদের শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

সাইফুল হক আরও বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং শিগগিরই মামলা করা হবে। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঢাকা-১২ আসনের কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নির্ধারিত ব্যয়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলা সময়ের দাবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী নীতি নতুন মাত্রায়

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি খাতই মেরুদণ্ড: প্রতিমন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দুর্নীতি করলে আমারও ছাড় পাওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

নিরীক্ষা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান সিএজির

দেশের রিজার্ভ আরো বাড়ল

তাপমাত্রার তুলনায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেশি, কী বলছে আবহাওয়া দপ্তর

মিরপুরে বস্তি উচ্ছেদে গিয়ে তাড়া খেল পুলিশ

গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী