হোম > জাতীয়

১০ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

আমার দেশ অনলাইন

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন কে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, গাইবান্ধা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল বিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে: রেল প্রতিমন্ত্রী

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতে ডিএমটিসিএলকে লিগ্যাল নোটিশ

রাষ্ট্র কখনোই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়াল

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান শুরু ১২ সেপ্টেম্বর

দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সর্বাত্মক সহযোগিতা করব