হোম > জাতীয়

আমরা চাই নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক

ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে করে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট; তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহায়তা আমরা দেব। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা দেখব।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। কারণ তারা দীর্ঘদিন ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করব এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ভোটের গাড়ির উদ্বোধনে উপস্থিত থেকে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো প্রত্যক্ষ করেন।

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

যে কারণে রাজধানীতে লোডশেডিং

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন রুমন

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ